ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মার্চ ২০২১, ১৯:০০আপডেট : ০২ মার্চ ২০২১, ১৯:০০

‘সম্পদের উৎকর্ষ, প্রযুক্তির সাথে বন্ধুত্ব, ইসলামী ব্যাংক সর্বত্র’—এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেড় মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।  সোমবার (১ মার্চ)  ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া স্বাগত বক্তব্য দেন এবং মো. মোশাররফ হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস.এম. রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান ও শাখাপ্রধানসহ সহস্রাধিক কর্মকর্তা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবিরাম অবদান রেখে যাচ্ছে ইসলামী ব্যাংক। ১ লাখ ২১ হাজার কোটি টাকা আমানতসহ সব সূচকে ইসলামী ব্যাংক দেশের শীর্ষ ব্যাংক।’ তিনি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি উন্নতকরণ এবং ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম