ইসলামী ব্যাংক ও তিতাস গ্যাসের চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মার্চ ২০২১, ২১:০৭আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:০৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে গ্যাস বিল প্রদান সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ শাখা, উপশাখা ও আই ব্যাংকিং (ইন্টারনেট ব্যাংকিং) এর মাধ্যমে তিতাসের বিল প্রদান করতে পারবেন।

রবিবার (২১ মার্চ) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং তিতাস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন ও তিতাস-এর কোম্পানি সেক্রেটারি মো. ইয়াকুব খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এই সময় উপস্থিত আরও ছিলেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তফা এবং তিতাসের ডাইরেক্টর ফাইন্যান্স মো. মনির হোসেন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান এবং ম্যানেজার মো. হুমায়ুন কবির খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম