বেসিক ব্যাংকের নতুন এমডি আনিসুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৪:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৪:৪৬

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনিসুর রহমান। বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি ব্যাংকটিতে যোগদান করেছেন। বেসিক ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী তিন বছর আনিসুর রহমান এই দায়িত্ব পালন করবেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন।

সুদীর্ঘ চাকরি জীবনে আনিসুর রহমান শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে কৃতিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ- এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস (ডিএআইবিবি)। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম