সিইউ আন্তর্জাতিক বিতর্ক উৎসব-২০২১ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ১৭:৫৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৮:০৭

চট্টগ্রামে সিইউ আন্তর্জাতিক বিতর্ক উৎসব-২০২১ অনুষ্টিত হয়েছে। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বির্তক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় ওপেন ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স। এই দলে বিতার্কিক ছিল অভিজিৎ সাবরামানিয়ান ও জশুয়া প্যারেন পল। নভিস ও হাই স্কুল ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘সিইউডিএস সি’ এবং এই দলে বিতার্কিক ছিল আনিকা তাহসিন ও আহমেদ তানজিম।

রবিবার চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলা ট্রিবিউন। 

এতে বলা হয়, 'CU International Debate Fest 2021' এর সমাপনী অনুষ্ঠান ১৮ এপ্রিল ডিস্কর্ড ও জুম সার্ভারের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সারা দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৪টি দল ও ৮৮ জন বিতার্কিক এই আয়োজনে অংশ নেয়। ব্রিটিশ পার্লামেন্টারি ধারায় প্রিলিমিনারি ৪টি রাউন্ডে বিতর্ক হয়। রবিবার দুটি ক্যাটেগরিতে উত্তীর্ণদের মধ্যে ওপেন প্রি সেমিফাইনাল, সেমিফাইনাল ও চূড়ান্ত পযার্য়ে ওপেন ফাইনাল এবং নভিস ও হাই স্কুল প্রি-ফাইনাল, নভিস ও হাই স্কুল ফাইনাল অনুষ্ঠিত হয়। ওপেন ক্যাটাগরিতে এবং নভিস ও হাই স্কুল ক্যাটাগরি ফাইনালে সর্বমোট ৮টি দলের অংশগ্রহণে দুটি ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।

ওপেন ক্যাটাগরি থেকে ফাইনালে যে চারটি দল বিতর্ক করেছে তারা হলো London school of Economics, university of Chittagong, Royalty pact ও দল question mark। নভিস ও হাই স্কুল ক্যাটাগরি থেকে ফাইনালে যে চারটি দল বিতর্ক করেছে তারা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক হাই স্কুল ও আরও দুটি ওপেন হাই স্কুল। এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় নবিশ ক্যাটেগরি থেকে  ডিবেটার অব দ্য ফাইনাল হয় আনিকা তাহসিন। ওপেন ক্যাটাগরি এবং নভিস ও হাই স্কুল ক্যাটাগরিতে ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয় জশুয়া প্যারেন পল। এছাড়াও ওপেন ক্যাটাগরিতে ডিবেটার অব দ্যা ফাইনাল হয় জশুয়া প্যারেন পল।

আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা 'CU International Debate Fest 2021' এর বিতর্কের শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. শিরিন আখতার। পাশাপাশি আরও ছিলেন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর মডারেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন অধ্যাপক এ বি এম  আবু নোমান চৌধুরী প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম