বাটার ঈদ এক্সক্লুসিভ কালেকশনে পাচ্ছেন কম্ফোর্ট ও স্টাইল

প্রেস রিলিজ
০৪ মে ২০২১, ২৩:৩৯আপডেট : ০৪ মে ২০২১, ২৩:৩৯

বর্তমান সময়ে ব্যবহারকারীদের প্রয়োজনকে মাথায় রেখে বাটা তাদের এক্সক্লুসিভ ঈদ কালেকশনে প্রাধান্য দিয়েছে কম্ফোর্ট ও স্টাইলকে। নারী, পুরুষ ও বাচ্চাদের জন্য এবার বাটায় আছে ৫০০ এর বেশি নতুন জুতো। এছাড়াও বাটা ইনসোলিয়া ফাউন্ডেশন নামে নতুন প্রযুক্তি এনেছে, যা হাঁটার জন্য দেয় সর্বোচ্চ  কম্ফোর্ট ও হিল ব্যালেন্স। কারডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউকে’র হোয়েলস সেন্টার ফর পোডিয়াট্রিকের রিসার্চে এটি শরীরের পায়ের ভার অ্যাডজাস্ট করে ৬০% বেশি কম্ফোর্ট দিতে সক্ষম।

বাটার হেড অফ মার্কেটিং ইফতেখার মল্লিক বলেন, ‘কোভিড-১৯ এর সময়ে পৃথিবী পাল্টে গিয়েছে এবং এখন ফ্যাশনে আরামই মুখ্য।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের চাহিদা হচ্ছে স্টাইলের পাশাপাশি কম্ফোর্টকেও প্রাধান্য দেওয়া। এই বিষয়টি মাথায় রেখেই আমরা এ বছরের ঈদ এক্সক্লুসিভ কালেকশন এনেছি।’

এই ঈদে নিরাপদে কেনাকাটা করার স্বাছন্দ্য দিতে বাটা’র প্রতিটি স্টোর ও স্টাফদের স্বাস্থ্যকর পরিবেশ ও সর্বোচ্চ কাস্টমার সেবা নিশ্চিত করেছে। একই সাথে দোকানে অবস্থানের সময় সীমা কমিয়ে আনা, নিরাপদ সামাজিক দূরত্ব, স্টোরের পরিচ্ছন্নতা, টেম্পারেচার চেক ও স্যানিটাইজিং এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে নির্দেশনা রয়েছে। বর্তমানে প্রচুর কাস্টমার অনলাইন কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাংলাদেশে বাটা-ই প্রথম যারা সম্পুর্ণ কার্যকর অনলাইন প্ল্যাটফর্ম নিশ্চিত করে। এছাড়াও গত বছর থেকে চালু হয়েছে বাটার আরেকটি অনালাইন প্ল্যাটফর্ম ‘বাটা চ্যাটশপ’, যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই নিকটস্থ বাটা স্টোর ম্যানেজারের সাথে কথা বলে পণ্য অর্ডার করা যাবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম