সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের হাতে বীমার চেক তুলে দিলো ‘সহজ’

প্রেস বিজ্ঞপ্তি
০৬ মে ২০২১, ১৯:২৬আপডেট : ০৬ মে ২০২১, ১৯:২৬

গত ফেব্রুয়ারি মাসে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত মো. ইয়াছিন আলী এবং তার স্ত্রী হোসনে আরা ফিরোজার পরিবারের হাতে ৩ লাখ টাকার বীমার চেক তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ও মোবাইল অ্যাপভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ।

সম্প্রতি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. এবং এসআর ট্রাভেলসের সহযোগিতায় সহজ কার্যালয়ে সীমিত পরিসরে বীমার চেক হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে বীমার চেক গ্রহণ করেছেন তাদের দুই কন্যা মেহনাজ তাবাসসুম ও ফাতেমা তাছনিয়া।

মো. ইয়াছিন আলী ও তার স্ত্রী হোসনে আরা ফিরোজা দুজনই বগুড়ায় বসবাস করতেন। তারা দুজনই দুর্ঘটনার সময় ঢাকা থেকে বগুড়া ফিরছিলেন এবং অনলাইনে সহজ প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনেছিলেন। টিকিট কেনার সময় তাদের দুজনেরই জনপ্রতি ১০ টাকার বিনিময়ে সহজ প্ল্যাটফর্ম থেকে ভ্রমণ সংক্রান্ত বীমা সুবিধা নেওয়া ছিলো।

উল্লেখ্য, অনলাইন টিকেটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ থেকে বাসের টিকিটের টাকার সঙ্গে বাড়তি জনপ্রতি মাত্র ১০ টাকার বিনিময়ে বীমা সুবিধা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন যাত্রীরা। মাত্র ১০ টাকার বীমা সুবিধা নিয়ে ভ্রমণ করলে যদি দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হয় তবে সহজ থেকে নিহতের পরিবারকে বীমা বাবদ সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে। এই সুবাদে নিহত মো. ইয়াছিন আলী এবং হোসনে আরা ফিরোজার পরিবারের হাতে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা তুলে দিয়েছে সহজ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজ’র ডিরেক্টর (টিকিট) শাকিল জোয়াদ রহিম, সহজ’র ডিরেক্টর (সেলস) মো. তাসলিমুর রহমান, সহজ’র ডিরেক্টর (গ্রোথ) সাইফুল মোহাম্মদ শফিক, এসআর ট্রাভেলস (প্রা.) লি.-এর ম্যানেজিং ডিরেক্টর জি. রহমান শহিদ, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি.-এর গ্রুপ ও ব্যাংক ইনস্যুরেন্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন সোহাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়া অনলাইনে সহজ প্ল্যাটফর্মে বীমা সুবিধা গ্রহণের পাশাপাশি এসআর ট্রাভেলস, সেন্টমার্টিন ট্রাভেলস, রয়েল কোচ, অরিন ট্রাভেলস, মানিক এক্সপ্রেস, কোটালিপাড়া স্টারলাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সেন্টমার্টিন ২০২০ (প্রা.) লি., এম.আর এন্টারপ্রাইজ এবং শুভ বসুন্ধরা পরিবহন’র টিকিট কাউন্টার থেকে সরাসরি বা অফলাইনেও টিকিট কাটার ক্ষেত্রে উপরোক্ত বীমা সুবিধা গ্রহণ করার সুযোগ পাবেন যাত্রীরা।

যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভ্রমণ সংক্রান্ত বীমা সুবিধা প্রদানের পাশাপাশি অফলাইনে টিকিট কাটার ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সহজ। মাস্ক পরিধান নিশ্চিতকরণ, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজেশন এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টিকিট বুকিং সংক্রান্ত সবরকম কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে সহজ’র পক্ষ থেকে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম