‘বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে ‘ভ্রমণকন্যা’র সপ্তাহব্যাপী আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি
২২ মে ২০২১, ২২:১৮আপডেট : ২২ মে ২০২১, ২২:১৯

আগামী ২৮ মে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। এ দিবসটি পালনে সপ্তাহব্যাপী (২২-২৮ মে) আয়োজন হাতে নিয়েছে ‘ট্রাভেলেটস অফ বাংলাদেশ - ভ্রমণকন্যা’।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ভ্রমণকন্যা এই দিবসটি অনলাইনে পালন করতে যাচ্ছে। ‘মাসিক স্বাভাবিক’- এই সচেতনতা ছড়িয়ে দিতে ইতোমধ্যে ৬৪টি জেলায় গুরুত্বপূর্ণ প্ল্যাকার্ড হাতে সবাইকে সচেতন করেছেন ভ্রমণকন্যার স্বেচ্ছাসেবকেরা।

শিক্ষার্থীদের জন্য আগামী ২৫ মে পর্যন্ত চলবে প্রজনন স্বাস্থ্যের উপর পোস্টার ডিজাইন প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রয়েছে বই, সার্টিফিকেটসহ অন্যান্য উপহারসামগ্রী। এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে আছে ইয়াং বাংলা ও প্রথম আলো।

‘বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে ‘ভ্রমণকন্যা’র সপ্তাহব্যাপী আয়োজন

১ম দিন সন্ধ্যা ৭টা থেকে মাসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ভ্রমণকন্যার ফেসবুক লাইভে শুরু হবে এই ইভেন্ট। ২য় দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহলা খাতুন এর সঙ্গে মাসিকের বিভিন্ন জটিলতা নিয়ে থাকবে প্রশ্নোত্তর পর্ব। ৩য় দিন থাকবে বিভিন্ন পেশাজীবী নারীদের সঙ্গে মাসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের মতামত নিয়ে আলোচনা। ৪র্থ ও ৫ম দিন মাসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন ১০টি জাতীয় সংস্থার সঙ্গে পরিচয় এবং আলোচনা৷ ৭ম দিন (২৮ মে) ভিন্ন ভিন্ন দেশের ৫টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা এবং সর্বশেষ পোস্টার প্রতিযোগীতার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রম শেষ হবে।

পোস্টার প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন বিশিষ্ট কার্টুনিস্ট ও লেখক আহসান হাবিব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নৌশিন শারমিন পূরবী, ডা. দেবব্রত আইচ মজুমদার এবং প্রথম আলোর ইলাস্ট্রেশন স্পেশালিষ্ট আরাফাত করিম।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম