ভূমি সংক্রান্ত ফি পরিশোধ  হবে ‘উপায়’- এ

প্রেস বিজ্ঞপ্তি
২৬ মে ২০২১, ০১:০৮আপডেট : ২৬ মে ২০২১, ০১:০৮

মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের আজ একটি সমঝোতাচুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের জনগন ভূমি সংক্রান্ত বিভিন্ন ফি উপায়-এরমাধ্যমে পরিশোধ করতে পারবে। উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক মি. সাইদুল হক খন্দকার এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)জনাব প্রদীপ কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন। এই সমঝোতা চুক্তির ফলে উপায় ব্যবহারকারীরা ভবিষ্যতে ভূমির বিভিন্ন ফি যেমন ই-পরচা (খতিয়ান), ই-মিউটেশন(নামজারী), ভূমি উন্নয়ন কর তথা জমির খাজনা উপায়-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। উপায়, ইউসিবি’র একটি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারী সাবসিডিয়ারী প্রতিষ্ঠান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহামান পিএএ, উপ-সচিব জাহিদ হোসের পনির, ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান এফসিএস,ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার-ই-আজম, উপায়-এর ডিরেক্টর, বিজনেসসেলস সাদ করিম সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতম কর্মকর্তাবৃন্দ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম