সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময়

জটিল পদ্ধতির চিকিৎসায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি
২৮ মে ২০২১, ২২:০০আপডেট : ২৮ মে ২০২১, ২২:০০

৪২ বছর বয়সী রোগী নুরুন্নাহারের ব্রেইন টিউমারের সফল নিউরোসার্জারির অভিজ্ঞতা শেয়ারের জন্য বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে একটি কর্মশালার আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। কর্মশালায় ডা. মো. আনিসুল ইসলাম খান ও তার দলসহ সার্জারির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাগণ সার্জারি ও এ সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন।

রোগী বিগত ৬ মাস যাবত মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন, যা ধীরে ধীরে চরম মাত্রায় বাড়তে থাকে। তিনি ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসকের পরামর্শ নিলেও তেমন ভালো ফল পাননি। এদিকে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে, এক পর্যায়ে অসাড়তায় ভুগতে শুরু করেন এবং ধীরে ধীরে ডান হাত ও পায়ের উপর নিয়ন্ত্রণ হারান। সার্জারির কয়েক সপ্তাহ আগে রোগী কথাও বলতে পারছিলেন না। সংকটাবস্থা বিবেচনা করে রোগীর পরিবার ডা. খানের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি জানান, রোগীর ব্রেইনের বাম পাশে বেশ বড় একটি টিউমার রয়েছে।

অবস্থা বিবেচনা করে ডা. খান সার্জারির মাধ্যমে টিউমার অপসারণের সিদ্ধান্ত নেন। এ ধরণের সার্জারিগুলো বেশ জটিল এবং উচ্চ পর্যায়ের ও নির্ভুল দক্ষতার প্রয়োজন হওয়ায় এই কেসটি একটু ব্যতিক্রম ছিল এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে ডা. খান এবং তার দল সাফল্যের সঙ্গে সার্জারি সম্পন্ন করতে সক্ষম হন।

রোগীর সার্বিক অবস্থা বর্ণনা করতে গিয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম’র সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অব নিউরোসার্জারি, ডা. মো. আনিসুল ইসলাম খান বলেন, ‘ব্রেইন টিউমারের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন মাথাব্যথা, অসাড়, বমি, খিচুনি অনুভব করা এবং আরও কিছু লক্ষণ আছে যা দ্বারা ব্রেইন টিউমারের সম্ভাব্য উপস্থিতি বুঝা যায়।

তিনি আরও বলেন, ‘যেহেতু রোগীর মধ্যে বেশ কিছুদিন ধরে টিউমারের লক্ষণ ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতা দেখা দিয়েছিল, তাই অত্যন্ত জটিল হলেও সার্জারির মাধ্যমে এটি অপসারণ করাই এর উত্তম চিকিৎসা ছিল।’

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের রয়েছে বিশ্বমানের মডিউলার অপারেশন থিয়েটার। অত্যাধুনিক অপারেটিং মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, ক্রানিওটোম ও ড্রিল মেশিন, সি-আর্ম মেশিন। অপারেশন থিয়েটারের পাশেই রয়েছে সকল সুবিধা ও দক্ষ জনবলসহ সার্জিক্যাল আইসিইউ, যা নিউরো সার্জিক্যাল অপারেশন পরবর্তী সময়ের জন্য খুবই জরুরি।

ব্রেইনের বিভিন্ন অপারেশন, স্ট্রোক অপারেশন, হেড ইনজুরি, স্পাইন ইনজুরি, স্পাইনাল টিউমার পিএলআইডি, পেডিয়াট্রিক নিউরোসার্জারিসহ অন্যান্য নিউরো সার্জিক্যাল সেবা দিতে এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম প্রস্তুত।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বন্দরনগরীর বৃহত্তম ও সর্বপ্রথম অত্যাধুনিক টারশ্যারি কেয়ার মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল। এই হস্পিটাল চালু হওয়ার পর থেকে হাসপাতালটি চট্টগ্রামে স্বাস্থ্যসেবার নতুন সংজ্ঞা দিচ্ছে এবং নগরের স্বাস্থ্য শিল্পে বেশকিছু উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের পাশাপাশি পুরো অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠিত এই ওয়ার্কশপ সেশন এবং অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলেশ গুপ্ত, চীফ অপারেটিং অফিসার, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম; ডা. প্রকাশ কুণ্ডুর নারাসিমহাইয়া, পরিচালক -মেডিক্যাল সার্ভিসেস, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম; ডা. মোহাম্মদ ফজল-ই-আকবর চৌধুরী, মহাব্যবস্থাপক, মেডিক্যাল সার্ভিসেস, এভারকেয়ার হাসপাতাল হসপিটালসহ আরও অনেকে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম