ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন শবনম ফারিয়া

প্রেস বিজ্ঞপ্তি
০২ জুন ২০২১, ১৬:৩০আপডেট : ০২ জুন ২০২১, ১৭:৪৪

দেশের সুপরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ডট কম ডট বিডি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিনিকেশন্স প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন ‘দেবী’ খ্যাত এ অভিনেত্রী।

ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বলা হয়েছে, মঙ্গলবার (১ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শবনম ফারিয়া।

ই-ভ্যালি কর্তৃপক্ষ মনে করে, জনসংযোগ, মিডিয়া ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও ইভ্যালির মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবেন টিভি নাটকের এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, শবনম ফারিয়া দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ। তাকে ইভ্যালিতে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ইভ্যালির সাথে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তিনি আরও বলেন, যাত্রার শুরু থেকেই আমাদের জনসংযোগ বিভাগের মাধ্যমে দেশের গণমাধ্যম ও ইভ্যালির মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। গণমাধ্যম তাদের পেশাদার অবস্থান থেকে ইভ্যালি নিয়ে সময়োপযোগী সংবাদ প্রকাশ করে আসছে যা এই দেশের ই-কমার্স খাতের উন্নতিতে অবদান রাখছে।

শবনম ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসানের সাথে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন শবনম ফারিয়া। অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন ফারিয়া।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম