টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২০২২ মেয়াদের নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেসার্স ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। নতুন কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেসার্স হোসেন টি স্টোরের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসাইন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ মে নব-নির্বাচিত নির্বাহী কমিটির সভায় এই দুজনকে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করা হয়।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন আদিল হাসনাত চৌধুরী, মো. ফরহাদ রহমান, এইচ এস এম জিয়াউল আহসান, সরওয়ার মো. ইউসুফ, ইফতেখারুল আলম, মো. শফিকুল ইসলাম, এম. সাইফুল ইসলাম, ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মো. তাসবির হাকিম, কাজী মো. ইমতিয়াজ, মো. ইউসূফ, আক্তার হোসাইন, মো. দেলওয়ার হোসাইন এবং মো. মঈনউদ্দিন শরিফ।









