যানবাহন উৎপাদন ও বিপণনে ট্রেডমার্ক সনদ পেলো ওয়ালটন

প্রেস রিলিজ
১৮ জুন ২০২১, ০১:১৭আপডেট : ১৮ জুন ২০২১, ০১:১৭

যানবাহন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ট্রেডমার্ক সনদ পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ক্লাস ১২’ ক্যাটাগরিতে ওয়ালটনকে ওই সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।

বৃহস্পতিবার (১৭ জুন ২০২১) অফিসার্স ক্লাবে মুজিব বর্ষ ও বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের হাতে ট্রেডমার্ক সনদপত্র তুলে দেওয়া হয়। ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজক ছিলো পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগম এবং সানোয়ার হোসেন, ডিপিডিটি’র রেজিস্ট্রার আবদুস সাত্তার, ডেপুটি রেজিস্ট্রার ওবায়দুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির কাছ থেকে সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ এবং জাহিদুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, ট্রেডমার্ক নিবন্ধন সনদপত্র পাওয়ায় ওয়ালটন ব্র্যান্ডের নামে মোটরসাইকেল, সড়কযান যেমন যাত্রীবাহী গাড়ি, ট্রাক, বাস ট্রেইলার, ট্রাক্টর, ভ্যান, স্পোর্টস কার, অমনিবাস, ট্রলার, ইয়ট ইত্যাদির যন্ত্রাংশ, ইঞ্জিন, বডি ও চাকা, আকাশ ও নৌযান, বাইসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল, ট্রাইসাইকেল ইত্যাদি পণ্য ও যন্ত্রাংশ উৎপাদন ও বাজারজাত করা যাবে।

অনুষ্ঠানে প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিপিডিটি ওয়ালটনকে স্বীকৃতি দিয়েছিলো বলেই আজ এটি বাংলাদেশের পাইওনিয়ার ব্র্যান্ড। রেফ্রিজারেটর পণ্যে ৭৫ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে ওয়ালটন এখন শীর্ষে। ৪০টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। পণ্য উৎপাদন ও রফতানির পাশাপাশি দেশের মেধা যাতে দেশের কাজে লাগে তার উদ্যোগ নিয়েছে ওয়ালটন। দেশের মেধাবী প্রকৌশলীদের গবেষণার সুযোগ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ওয়ালটন যৌথ উদ্যেগে কাজ করছে। ওয়ালটন হবে দেশীয় প্রকৌশলীদের গবেষণাগার। এর ফলে ব্রেইন ড্রেইন বন্ধ হবে।

দেশের মেধা কাজে লাগিয়ে স্থানীয় শিল্পের বিকাশে ওয়ালটনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য শিল্পমন্ত্রী এবং শিল্প প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলেও ওয়ালটনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়েছে, এজন্য অতিথিরা ওয়ালটন কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম