উদ্যোক্তা তৈরিতে ফান্ড দেবে রেডডট ডিজিটাল

প্রেস রিলিজ
০১ জুলাই ২০২১, ১৯:২৫আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:২৫

দেশে ডিজিটাল খাতের ব্যবসায়িক উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে আর-ভেঞ্চারস প্রাইভেট ইক্যুইটি ফান্ড নিয়ে যাত্রা শুরু করলো টেলিকম অপারেটর রবির মালিকানাধীন রেডডট ডিজিটাল লিমিটেড। বুধবার রাতে (৩০ জুন) রাধানীর একটি হোটেলে যাত্রা শুরু করা ফান্ডটি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) হিসেবে কাজ করবে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধীনে নিবন্ধিত হবে।

এ উপলক্ষে রেডডট ডিজিটাল, এসবিকে টেক ভেঞ্চারস ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রেডডট ডিজিটাল’র ব্যবস্থাপনা পরিচালক ড. আসিফ নাইমুর রশিদ ও এসবিকে টেক ভেঞ্চারস’র প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

রেডডট ডিজিটাল এআইএফের স্পন্সর হিসেবে কাজ করবে, অন্যদিকে এসবিকে টেক ভেঞ্চারস ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করবে। প্রাইভেট ইক্যুইটি ফান্ডের ট্রাস্টি তথা অভিভাবক হিসেবে কাজ করবে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএসইসি কমিশনার ড. শাইখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাবউদ্দিন আহমেদ, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান শামীম আহসান প্রমুখ।

 

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম