ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক শামেরান আবেদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জুলাই ২০২১, ১৯:৩২আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৯:৩২

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের (বিআই) নতুন নির্বাহী পরিচালক পদে শামেরান আবেদকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্র্যাক।
 
প্রসঙ্গত, ব্র্যাক ইন্টারন্যাশনালের বর্তমান নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা ৩১ শে জুলাই পদত্যাগ করবেন। শামেরান আবেদ তারই স্থলাভিষিক্ত  হবেন। 

বিআই এশিয়া ও আফ্রিকার দশটি দেশে কার্যক্রম পরিচালনা করে। নির্বাহী পরিচালক হিসাবে তিনি বিআই-এর কর্মকৌশল এবং সাংগঠনিক উন্নয়নের তদারকি ও নির্দেশনা দেবেন, যার ফলে ব্র্যাকের গ্লোবাল স্ট্র্যাটেজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি সুবিধাবঞ্চিত নারী ও তাদের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, যুবসমাজ এবং দরিদ্র মানুষদের মধ্যে সেবা পৌঁছানোর লক্ষ্য অর্জন সহজ হবে। এর পাশাপাশি তিনি বিআই-এর ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা এবং আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন উদ্যোগের তদারকিও চালিয়ে যাবেন। 

ব্র্যাক ইন্টারন্যাশনাল সুপারভাইজারি বোর্ডের চেয়ারপারসন আইরিন খান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উদ্ভাবন এবং ইতিবাচক রূপান্তরের মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনাল পরিচালনার জন্য শামেরানই সঠিক ব্যক্তি। 

শামেরান ২০০৯ সালে ব্র্যাক বাংলাদেশে এবং ২০১২ সালে ব্র্যাক ইন্টারন্যাশনালে যোগ দিয়েছিলেন। ব্র্যাকের ক্ষুদ্রঋণ এবং অতি-দরিদ্র কর্মসূচিকে বিশ্বব্যাপী প্রসারে তিনি সহায়ক ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বিআই-এর মাইক্রোফিন্যান্স পোর্টফোলিওর অভূতপূর্ব বিস্তার ঘটে এবং উপকারভোগীদের সামর্থ্যের উপর নতুনভাবে আলোকপাত করা হয়।
 
শামেরান আবেদ বলেন,  ব্র্যাক ইন্টারন্যাশনালের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

/এমআর/
সম্পর্কিত
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ্
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’  চারশত মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি 
বছরে দেড় লাখ কোটি টাকা ঋণ দিবে ব্র্যাক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম