তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সংযোগ-টিএসএসএলের প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৫ আগস্ট ২০২১, ১৬:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৬:৫৩

 

বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের যুগোপযোগী করে গড়ে তুলতে এবং দক্ষতা বৃদ্ধিতে বেসিক ও প্রোফেশনাল ট্রেনিংয়ের আয়োজন করেছে সংযোগ-কানেক্টিং পিপল এবং টেকনো সলিউশন্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (টিএসএসএল)। 

চাকরি প্রত্যাশীদের ‘বেসিক বিজনেস কমিউনিকেশন কোর্স’-এ ‘ইংলিশ ল্যাংগুয়েজ, কমিউনিকেশন স্কিল, ব্যবসায়িক শিষ্টাচার ও করপোরেট রিলেশন’ এবং ‘ব্যবসায়িক লেটার/ ই-মেইল লিখন’, ‘চাকরির আবেদন ও ইন্টারভিউ স্কিল’-এর প্রশিক্ষণ দেওয়া হবে।

ইতোমধ্যে এ কোর্সের আওতায় ১২০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়েছেন। বেসিক বিজনেস কমিউনিকেশনের পাশাপাশি তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ও ওয়েবসাইট ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ ধারাবাহিকতায় সংযোগ এবং টিএসএসএলের ক্যারিয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বেসিক বিজনেস কমিউনিকেশন কোর্সের দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কোর্সটিতে সপ্তাহে তিন (০৩) দিন করে মোট ৩০ টি ক্লাসে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন দুই ঘণ্টার সান্ধ্যকালীন ক্লাস (৮টা-১০টা) হবে। কোর্স শেষে, পরীক্ষার মাধ্যমে বিশ্ব স্বীকৃত প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের সনদপত্র এবং কোর্স সমাপনী সনদপত্র দেওয়া করা হবে।

সংযোগের কো-ফাউন্ডার প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ সোহান বলেন, ‘করোনার কারণে অনেক তরুণই ক্যারিয়ার নিয়ে হতাশ। তাদের হতাশা কাটাতে এবং সময়কে যথাযথ কাজে ব্যবহার করতে এ উদ্যোগ। কোর্সটি স্বল্পমূল্যে করতে পারবেন তরুণরা।’ 

 টেকনো সলিউশন্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান ও প্রকৌশলী ওয়াদুদ মানিক বলেন, ‘ক্যারিয়ার রিলেটেড এসব ট্রেনিংয়ের বিকল্প কিছু হতে পারে না। ট্রেনিংয়ে তরুণরা যত বেশি যুক্ত হবে; ততই নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।’

কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে, ফেসবুক গ্রুপ ( https://www.facebook.com/groups/songjogbd ) অথবা https://www.facebook.com/SongjogTSSLCareerGuide  ফেসবুক পেইজে দেওয়া গুগল ফরম পূরণ করে জমা দিতে হবে। কোর্স সর্ম্পকে যেকোনও তথ্যের জন্য ইমেইলে ([email protected]) অথবা ফোন (+880-1705-412988) নম্বরে যোগাযোগ করা যাবে।

Registration Link: https://tinyurl.com/BBusinessCommunication 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম