ট্রান্সজেন্ডার ও প্রান্তিক জনগোষ্ঠীকে টিউশন ফিতে শতভাগ ছাড় দিচ্ছে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১১:০৮আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১:০৮

দেশে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা পরিবারের পাশাপাশি ট্রান্সজেন্ডার ও প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষায় শতভাগ ছাড় দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

এ বিশ্ববিদ্যালয় ট্রান্সজেন্ডার, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত, হরিজন, বেদে সম্প্রদায় ও চা শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠীকে টিউশন ফি’র ওপর ৮০ থেকে শতভাগ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন ওয়েভার পলিসি প্রণয়ন করেন। এ নীতি অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীকে এমন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রান্তিক জনগোষ্ঠীকে বাড়তি সুবিধা দিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে অংশীদার করাই প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। করোনাকালীন শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে ও ভাল ফলাফলে উৎসাহিত করার জন্য নতুন ওয়েভার পলিসিতে বেশ কিছু পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় রয়েছে।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম