বিজয়ের ৫০ উদযাপনে স্পাইস টেলিভিশন

প্রেস বিজ্ঞপ্তি
০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

‘বিজয় ৫০’ উদযাপনে বাংলাদেশ শিরোনামে বছরব্যাপী তথ্যচিত্র প্রচার করবে স্পাইস টেলিভিশন লিমিটেড।

সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকায় তথ্যচিত্রের চার উপস্থাপক, সঞ্চালক একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, কথা সাহিত্যিক আনিসুল হক, শহীদ বুদ্ধিজীবী তনয়া ডা. নুজহাত চৌধুরী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপি’র সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্পাইস টেলিভিশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান ও সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তথ্যচিত্রে বিজয়ের ৫০ সুবর্ণ জয়ন্তীতে পৌঁছতে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও অর্জন তুলে ধরার পাশাপাশি, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশ নামের স্বাধীন ভূ-খণ্ড নিয়ে তার স্বপ্ন, কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হবে নতুন প্রজন্মের কাছে।

স্পাইস টেলিভিশন লিমিটেড আগামী ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানটি ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রচার হবে।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম