আনোয়ার হোসেন স্মরণে সিটি ব্যাংকের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেনের স্মরণে একটি শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৩ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই শোক সভা অনুষ্ঠিত হয়। 

সিটি ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, পরিচালক রাজিবুল হক চৌধুরী, মরহুম আনোয়ার হোসেনের বড় ছেলে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ছোট ছেলে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, দ্বিতীয় ছেলে সিটি ব্যাংকের পরিচালক হোসেন মেহমুদ, সিটি ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক আব্বাসউদ্দীন আহমেদসহ অন্যান্যরা। 

সভায় আলোচকরা আনোয়ার হোসেনের বিপুল কর্মময় জীবনের নানাদিকে আলোকপাত ও স্মৃতিচারণ করেন এবং বেসরকারি ব্যাংকিং খাতে তার অবদান তুলে ধরেন। এছাড়া আনোয়ার হোসেনের জীবন দর্শন ও কর্মময় জীবন সম্পর্কিত একটি ভিডিও চিত্র সভায় প্রদর্শিত হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম