সাইবার হামলা মোকাবিলা: সক্ষমতায় বাংলাদেশ ব্যাংকের পরেই বিকাশ

প্রেস বিজ্ঞপ্তি
২৪ অক্টোবর ২০২১, ১৯:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:০৮

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার ইনসিডেন্ট মোকাবিলার দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত ‘সাইবার ড্রিল ২০২১’ এ আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক, দ্বিতীয় হয়েছে বিকাশ।

সম্প্রতি বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ. সার্ট) আয়োজিত এই সাইবার ড্রিল অনুষ্ঠানে ৩৮টি আর্থিক প্রতিষ্ঠান দলগতভাবে অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ ৫৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং ৫২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে বিকাশ।

আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার হামলা মোকাবিলায় প্রযুক্তিগত, অবকাঠামোগত, বিশ্লেষণাত্মক ও সতর্কতামূলক কত ধরনের এবং কেমন প্রস্তুতি নিয়েছে এসব সূচকের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করা হয়েছে।

সাইবার হামলা মোকাবিলায় সতর্কতা ও সচেতনতা তৈরিতে দিনব্যাপী আয়োজনে এই ড্রিলের পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার এবং এই বিষয়ে আরও প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজনীয়তার কথাও ওঠে আসে।

বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা বলেন, সাইবার নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিশ্চিত করতে এ খাতে আমরা নিয়মিত বিনিয়োগ করে থাকি এবং প্রযুক্তি জ্ঞানকে সমৃদ্ধ করার ওপর জোর দিয়ে থাকি। এ ধরনের সাইবার ড্রিল আমাদের প্রযুক্তিগত সক্ষমতাকে মূল্যায়ন করা এবং উৎকর্ষের নতুন ক্ষেত্রকে চিহ্নিত করার সুযোগ করে দেয়।

দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’র বিধান অনুযায়ী গঠিত বিজিডি ই-গভ. সার্টের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি