সমৃদ্ধির ২২ বছর উদযাপন করলো প্রিমিয়ার ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৮:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৮:০৮

সমৃদ্ধির ২২ উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (২৬ অক্টোবর) কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা সদস্যদের মধ্যে মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ এবং নাহিয়ান হারুন। 

উত্তরোত্তর সাফল্যের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল। তার অনুভূতিতে, ‘শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় এতদূর আসতে পেরেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম জানান, বর্তমানে প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ নেমে এসেছে আড়াই (২ দশমিক ৫০) শতাংশের নিচে। এছাড়া অন্যান্য সূচকে গত কয়েক বছরে ব্যাংকটি বেশ উন্নতি করেছে। গত একবছরের ব্যবধানে ব্যাংকের আমানতে ১৫ শতাংশ, মুনাফায় ৭০ শতাংশের বেশি, রেমিট্যান্স আহরণে ৫৮ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। তার আশা, ‘আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্যাংক সব ধরনের সূচকে দেশের শীর্ষপর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে। সমৃদ্ধির এই পথচলা অব্যাহত থাকবে।’

ব্যাংকটির উপদেষ্টা মুহাম্মদ আলীর কথায়, ‘বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের নেতৃত্বে গত ২২ বছরে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে প্রিমিয়ার ব্যাংক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।’

/জেএইচ/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি