লক্ষ্মীপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৫:০৭আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:১৯

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় (সেগুন) দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদে কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সারাবাংলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের শিফট ইনচার্জ আলী ইমাম সুমন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের বিদায়ী সভাপতি খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় উপদেষ্টা গোলাম মহিউদ্দীন খান, বখতিয়ার রানা, নুরুল ইসলাম খোকন ও হারুনর রশিদ বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনের পক্ষে সংগঠনের উপদেষ্টা গোলাম মহিউদ্দীন খান নির্বাচন পরিচালনা করেন।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহ-সভাপতি কাজী হাবিব (কালবেলা) ও নজির আহমেদ  (মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিয়াদ হোসেন (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আহম্মদ ফয়েজ (নিউ এইজ) ও মাজেদুল নয়ন (বার্তা২৪), সাংগঠনিক সম্পাদক পদে আরিফুর রহমান (প্রথম আলো) এবং সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর)।

অতিথিদের সঙ্গে কমিটির সদস্যরা

কোষাধ্যক্ষ পদে সাইফ সুজন (বণিক বার্তা), দফতর সম্পাদক মো. ইব্রাহিম (ভোরের কাগজ), প্রচার সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (ইত্তেফাক), প্রকাশনা সম্পাদক জুনায়েদ শিশির (রাইজিং বিডি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বেলায়েত হোসেন (সময় টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হক ফারুক আহমেদ (যুগান্তর)।

কমিটিতে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাহমুদ মানজুর (বাংলা ট্রিবিউন), জিয়া চৌধুরী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জাহাঙ্গীর হোসেন (বাংলাভিশন),  নিলয় মামুন (ইত্তেফাক), রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), আলেয়া বেগম আলো (কচিপাতা) ও ছালেহা বেগম (ইউনাইটেড নিউজ২৪)। 

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম