জিপিএইচ সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ক্লাব এবং রানার্স আপ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মাসব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্ট শেষে মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ লিগের স্পন্সর করছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক, সাবেক মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন আ জ ম নাসির উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন সিজেকেএস ফুটবল লিগ কমিটির সভাপতি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের চিফ পিপল অফিসার শারমিন সুলতান, হেড অব ফ্যাসিলিটি এ বি এম শহিদুল আলম মাসুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল।
গত ২৭ সেপ্টেম্বর এ ফুটবল লিগের উদ্বোধন হয়। এতে ১০টি দল অংশগ্রহণ করে এবং ৪৫টি খেলা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি









