দারাজ উৎসবে বিকাশ পেমেন্টে ২০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ১৬:৩৬আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৬:৩৬

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদিন দারাজ–এ কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন ২০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সর্বোচ্চ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক লিমিট ২০০ টাকা।

অনলাইন মার্কেটপ্লেস দারাজ দেশে চতুর্থবারের মতো ‘দারাজ ১১.১১’ উৎসবের আয়োজন করছে। এ উৎসব উপলক্ষে বিভিন্ন অফারসহ নতুন সব পণ্যের সমাহার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

দারাজের ওয়েবসাইট ও অ্যাপ থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, গ্রোসারি, ডিজিটাল পণ্য, প্রসাধনী সামগ্রী, সাজসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যে বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ক্যাশব্যাক পেতে গ্রাহককে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে পেমেন্টে গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বিকাশের ফেসবুক পেজ-এ।

দারাজে পণ্য কিনে প্রথমবার বিকাশ পেমেন্টের ক্ষেত্রে পণ্য নির্বাচন করার পর দারাজের অ্যাপ বা ওয়েবসাইটের পেমেন্ট অপশন থেকে বিকাশ নির্বাচন করতে হবে। এরপর বিকাশ নম্বর ও ভেরিফিকেশন কোড দিলেই পেমেন্ট পদ্ধতির তালিকায় বিকাশ যুক্ত হবে। একবার এই অপশন যুক্ত হলে এরপর থেকে প্রতিবার শুধু বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

/এফএ/
সম্পর্কিত
বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুল লাইব্রেরি আধুনিকায়ন
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম