বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই

হিলি প্রতিনিধি
২১ মে ২০২৬, ২৩:৩৭আপডেট : ২১ মে ২০২৬, ২৩:৩৭

দিনাজপুরের হিলির জালালপুর এলাকায় নাজমুল হোসেন (২৭) নামে বিকাশ ডিস্ট্রিবিউটরের এক কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলির জালালপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 

নাজমুল হোসেন বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি বিরামপুর থেকে পরিচালিত বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস ‘আরাফাত ট্রেডিং’র মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আরাফাত ট্রেডিংয়ের অধীনে হিলির বিভিন্ন বাজারে বিকাশের লেনদেন শেষে টাকা সংগ্রহ করছিলেন নাজমুল। সন্ধ্যার দিকে তিনি হরিহরপুর বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে জালালপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত হাতে ও মাথায় এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে। এতে নাজমুল মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তার শরীরে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এদিকে এমন ছিনতাইয়ের ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আহত কর্মীর পরিবার ও ডিস্ট্রিবিউশন হাউজের পক্ষ থেকে থানায় মামলা  করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০, অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বশেষ খবর
আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করার আশাবাদ
আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করার আশাবাদ
চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
চীনের সহযোগিতায় কারিগরি শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
২১ বছর পর লেস্টার ছাড়লেন হামজা, ফিরলেন শেফিল্ডে
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা