এআইইউবি ক্যাম্পাসে নরওয়ের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ২৩:০২আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২৩:০৪

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। গত ৮ নভেম্বর তাকে স্বাগত জানান এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা। এরপর বিভিন্ন অনুষদের বিভাগসহ ক্যাম্পাস ঘুরে দেখানো হয়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত এবং এআইইউবি’র ভাইস চ্যান্সেলর নরওয়ের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত এ সময় নরওয়েতে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সম্ভাবনার দিক তুলে ধরেন। এছাড়া তিনি এআইইউবি’র সবুজ ক্যাম্পাসের প্রশংসা করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন প্রকৌশল অনুষদ ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, প্রকৌশল অনুষদ সহযোগী ডিন প্রফেসর ড. আবদুর রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. এবিএম রহমতুল্লাহ, অফিস অব স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড আইটি’র পরিচালক ড. দীপ নন্দী।

/জেএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী