এনজিওর জবাবদিহি নিশ্চিতে সফটওয়্যার তৈরি করছে গুড নেইবারস বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

নিজেদের স্বচ্ছতা নিশ্চিতে অনলাইন ভিত্তিক এনজিও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির পরিকল্পনা নিয়েছে গুড নেইবারস বাংলাদেশ।

রবিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গুড নেইবারস বাংলাদেশ’ আয়েজিত এক সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।

স্বারকে স্বাক্ষর করেন এম মাঈনউদ্দিন মইনুল এবং কাঝ সফটওয়্যারের পক্ষে প্রতিষ্ঠানটির পার্টনার রিলেশন ডিরেক্টর শরিফুল হক।

মাঈুনদ্দিন মইনুল বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। গুড নেইবারস বাংলাদেশ-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের জবাবদিহিতাকে আরও এগিয়ে নিতে সচেষ্ট হয়েছি। এই উদ্যোগ সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে সংস্থাটি তার সুবিধাভোগী, দাতাসংস্থা এবং সরকারের কাছে স্বচ্ছতা নিশ্চিতকরণে মনিটরিং, রিপোর্টিং ও মূল্যায়নে অনলাইনভিত্তিক এনজিও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির পরিকল্পনা নিয়েছে।

কাঝ সফটওয়্যার লিমিটেডের পার্টনার রিলেশন পরিচালক শরিফুল হক বলেন, অনলাইন সিস্টেমে সুবিধাভোগী, দাতা সংস্থা ও সরকারসহ যে কোনও মানুষের স্বচ্ছতা-জবাবদিহিতার কাজ সহজ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক বার্টিন গমেজ, আনন্দ কুমার দাস, কাঝ সফটওয়্যারের পরিচালক মুশফিকুর রহমান, কন্ট্রোলার অব ফাইন্যান্স হাসান মাসুদ প্রমুখ।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম