আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার পেলেন ছয় উদ্যোক্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২১:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:৩৪

যেকোনও স্বীকৃতিই একজন উদ্যোক্তার স্বপ্ন দেখার ক্ষমতা বাড়িয়ে দেয় বহু গুণে। এ উদ্দেশ্যকে সামনে রেখেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ছয় উদ্যোক্তাকে পুরস্কার দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও দৈনিক প্রথম আলো।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষি, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন শিল্প ও সেরা নারী উদ্যোক্তা—এ ছয় শ্রেণিতে ছয় সফল উদ্যোক্তাকে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার’ দেওয়া হয়। আয়োজনে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শিক্ষায় অবদানের জন্য সম্মাননা লাভ করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মনির হোসেন। এ ছাড়া কৃষিতে পুরস্কার পেয়েছেন রাইয়্যান অ্যাগ্রো লিংক-এর উদ্যোক্তা রাজিয়া সুলতানা, বিশেষ পুরস্কার পেয়েছেন ক্লে ইমেজ-এর রেহানা আক্তার, নারী উদ্যোক্তা শ্রেণিতে পেয়েছেন নবাবী ফুটওয়্যার-এর কামরুন্নাহার খানম, উৎপাদন শিল্পে জনতা ইঞ্জিনিয়ারিং-এর মো. ওলি উল্লাহ ও স্বাস্থ্য ক্যাটাগরিতে বাইবিট লিমিটেডের অধ্যাপক ড. খোন্দকার ও সিদ্দিক-ই-রব্বানী ও তার দল।

অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা ও সমস্যা তুলে আনতে চাই। আমরা জানি সমস্যা অনেক, তা সত্ত্বেও তরুণ উদ্যোক্তারা অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও স্বীকৃতি দিতে আইডিএলসির সঙ্গে মিলে এসএমই পুরস্কার চালু করা হয়েছে। আশা করি, এই আয়োজন অব্যাহত থাকবে।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক