কক্সবাজারে সৃজনশীল বইঘর ইস্টিশনের নতুন যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ০৫:২৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৫:২৬

গত ৭ ডিসেম্বর কক্সবাজারের লাবনী বিচ রোডে নবযাত্রা শুরু করলো ইস্টিশন। পর্যটন নগরী কক্সবাজারের লাখ লাখ পাঠকের চাহিদা মেটাতে সৃজনশীল বইয়ের বিপণন কেন্দ্র ‘ইস্টিশন’-এর নতুন করে পথচলার সূচনা করেন একশনএইড বাংলাদেশ জেনারেল এসেম্বলি মেম্বার ডা. খলিলুর রহমান ও কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

ডা. খলিলুর রহমান বলেন, প্রকৃত মেধার বিকাশে সৃজনশীল বই পড়ার বিকল্প নেই। বিশাল এই নগরীতে এ ধরনের উদ্যোগ আরও দরকার।

ফারাহ কবির বলেন, প্রযুক্তির যেমন প্রয়োজন আছে, তেমনি তথ্য পাওয়ার জন্য এবং নলেজ, লিডারশিপ ও নতুন উদ্ভাবনের জন্য বইয়ের বিকল্প নেই।

মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এ আয়োজনে। কক্সবাজারের লেখক, সাংবাদিক, সাহিত্যিক, আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বইপ্রেমী মানুষের পদচারণায় মুখর হয়ে ছিল ইস্টিশন চত্বর।

ইস্টিশনের স্বত্তাধিকারী সিফাত বলেন, নিয়মিত পাঠচক্র, লেখক-কবি-প্রকাশক-পাঠক আড্ডা, বুকক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় আয়োজনের মাধ্যমে সকল শ্রেণির মানুষের মাঝে জ্ঞান ও সুন্দরের আলো ছড়াতে চায় ইস্টিশন।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম