তুলনামূলক সাংবিধানিকতা, মানবাধিকার ও জেন্ডার সমতা বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
১১ ডিসেম্বর ২০২১, ২১:৩৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২১:৩৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংবিধানিকতা, মানবাধিকার ও জেন্ডার সমতা বিষয়ে দুই দিনব্যাপী ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন প্লাটফর্ম জুম, ইউটিউব ও ফেসবুকে শুক্র ও শনিবার (১০-১১ ডিসেম্বর) অনুষ্ঠানটি প্রচারিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগ এবং ইউনেস্কো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক মো. সালেহ আকরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এ আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল—তরুণ গবেষক, শিক্ষাবিদ এবং আইন, ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবাধিকার ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের পিএইচডি শিক্ষার্থীদের নতুন ও অপ্রকাশিত গবেষণাগুলো উপস্থাপন করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। এ প্ল্যাটফর্মে তরুণ গবেষকরা ঐতিহাসিক ও উদীয়মান বিষয়াদির ওপর এবং বাংলাদেশে আইন, অধিকার ও ন্যায়বিচার সংশ্লিষ্ট উদ্ভাবনের ওপর আলোকপাত করবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষাবিদ, সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি কাজ করছেন এমন ব্যক্তি ও অধিকার কর্মীদের একত্রিত করা হবে।

সম্মেলনের প্রথম অধিবেশনটি ছিল  সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্রমবিকাশ: প্রাতিষ্ঠানিক প্রেক্ষিত। দ্বিতীয় অধিবেশনটি গুরুত্বারোপ করে নারী অধিকার ও আইনগত উপলব্ধির ওপর। তৃতীয় অধিবেশনটি সাংবিধানিক অধিকার ও প্রতিকারের ওপর আলোকপাত করে।

সম্মেলনে আলোচকদের মধ্যে ছিলেন—অধ্যাপক মনন আহমেদ, কলাম্বিয়া ইউনিভার্সিটি; অধ্যাপক আজিজ হক, ইউনিভার্সিটি অফ শিকাগো; ড. সিনথিয়া ফরিদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; অধ্যাপক দিনা সিদ্দিকী, নিউইয়র্ক  ইউনিভার্সিটি;  অধ্যাপক শাহনাজ হুদা,  ঢাকা  বিশ্ববিদ্যালয়;  অধ্যাপক ফস্টিনা পেরেরা,  ব্র্যাক বিশ্ববিদ্যালয়;  ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান  খান,  অ্যাডভোকেট,  বাংলাদেশ সুপ্রিম কোর্ট।  অধিবেশনগুলোর সঞ্চালনায় ছিলেন সারা হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং নির্বাহী পরিচালক, ব্লাস্ট এবং ড. চৌধুরী  ইশরাক আহমেদ সিদ্দিকী,  অ্যাডভোকেট,  বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বিভাগীয় প্রধান,  আইন ও মানবাধিকার বিভাগ, ইউএপি।   সম্মেলনে গায়ন্তী রানাতুঙ্গা, জয়া যাদব, পিটার রিড, সালওয়া হক, সাদিকা হক মনিয়া এবং তাকবির হুদাসহ বাংলাদেশ এবং বিদেশের শিক্ষাবিদ এবং তরুণ গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম