বড়দিনে শিশুদের জন্য ‘নগদ’-এর অন্যরকম আয়োজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৪

বড়দিন উপলক্ষে চারটি ভিন্ন ডাকটিকিটের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর রচিত গ্রাফিক নভেল ‘মুজিব’ উপহার দেবে ‘নগদ’। শিশুদের নিয়ে এই আয়োজনের শিরোনাম করা হয়েছে ‘আবার আসিব ফিরে’।

চারটি ভিন্ন ডাকটিকিটের মধ্য থেকে শিশুরা নিজেদের পছন্দমতো একটি বেছে নিয়ে ডাকবাক্সে ফেলেছে। তাদের সবার ঠিকানায় গ্রাফিক নভেল ‘মুজিব’ উপহার হিসেবে পৌঁছে দেবে ‘নগদ’। ভ্রমণে উৎসাহ জোগাতে ডাকটিকিট চারটিতে সিলেটের চা বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, ঢাকার আহসান মঞ্জিল এবং সুন্দরবনের ছবি যুক্ত রয়েছে।  

বড়দিনের এই আয়োজন শিশুরা উপভোগ করেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল শেরাটন, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এবং দ্য ওয়েস্টিন ঢাকায়। বিভিন্ন ধরনের আয়োজনে অংশ নিয়ে খুশিতে মেতে ওঠে শিশুরা। এর মধ্যে ছিল ম্যাজিক শো, সান্তাক্লজের সঙ্গে ছবি তোলা, দোলনা রাইডসহ আরও মজার মজার আয়োজন।

বড়দিনে শিশুদের নিয়ে ব্যতিক্রম আয়োজন প্রসঙ্গে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। আর শিশুদের কাছে ধর্মীয় বিষয়টির চেয়ে গুরুত্ব পায় আনন্দ। সেজন্য সোনামনিদের আনন্দ কিছুটা বাড়িয়ে দিতে ‘নগদ’-এর পক্ষ থেকে এই আয়োজন। আশা করি, শিশু ও তাদের অভিভাবকরা উপভোগ করেছেন।”

/জেএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক