রাইডারদের সম্মাননা দিল রেডএক্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৫:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:০৫

নিজেদের রাইডারদের ‘ফ্রন্টলাইনার’ উল্লেখ করে তাদের সম্মাননা জানিয়েছে অনলাইন ভিত্তিক লজিস্টিকস কোম্পানি রেডএক্স। প্রতিষ্ঠানটি বলছে, ‘কম সময়ে কোম্পানির সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের রাইডাররা। সে কারণেই তাদের সম্মান জানাতে ‘রেডএক্স রিওয়ার্ড’ নামে বড় পরিসরে প্রথমবারের মতো ফ্রন্টলাইনারদের স্বীকৃতি জানানোর এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

রবিবার (২ জানুয়ারি) রাতে ধানমন্ডির নিউ সেলিব্রেটি কনভেনশন সেন্টারে পাঁচ জন রাইডার এবং ৩৮ জন হাব কর্মকর্তাকে স্বীকৃতি দেওয়া হয়। এই উদ্যোগে সারাদেশের প্রতিষ্ঠানটির সব হাবের অধীনস্ত রাইডাররা অংশগ্রহণ করে এবং সেরা পারফর্মারদের সুজুকি জিক্সার এসএফ, টিভিএসসহ চারটি বাইক দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া হাব ম্যানেজার এবং জোনাল লিডদের স্মার্টফোন, অ্যাপেল ওয়াচসহ ক্যাশ পুরস্কার দেওয়া হয়। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছর লকডাউনের মাত্র দু'সপ্তাহ আগে লজিস্টিকস কোম্পানি রেডএক্সের যাত্রা শুরু হয়। মহামারির কঠিন সময়ে সেবা প্রদান অব্যাহত রেখে উদ্যোক্তাদের ব্যবসাকে সচল রাখতে সাহায্য করে কোম্পানিটি। মাত্র ৬ সপ্তাহে দেশজুড়ে ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলে তারা। দেশব্যাপী সেবা নিশ্চিত করতে গিয়ে অসংখ্য সমস্যারও মুখোমুখি হতে হয় তাদের। কিন্তু খুব কম সময়েই সব সমস্যা সামলে ভালো সেবার মাধ্যমে উদ্যোক্তাদের আস্থা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান।  

বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯৩টি উপজেলা, আড়াইশ’য়ের বেশি ডেলিভারি পয়েন্ট নিয়ে দেশের অন্যতম শীর্ষ লজিস্টিকস কোম্পানিতে পরিণত হয়েছে রেডএক্স। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মহামারি চলাকালে সারাদেশে তৃতীয় পাক্ষিক যত ডেলিভারি সম্পন্ন হয় তার অর্ধেকেরও বেশি হয়েছে রেডএক্স নেটওয়ার্কে। এরই ফলশ্রুতিতে, সম্প্রতি করোনাকালে সেরা সেবা প্রদানের জন্য বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল কতৃর্ক সেরা লজিস্টিকস কোম্পানির স্বীকৃতি অর্জন করে তারা। এছাড়া, মাত্র কয়েকমাস আগে কার্গো সেবা শুরু করে রেডএক্স। স্বল্প সময়ের মধ্যেই দেশজুড়ে ‘লাল ট্রাক’ ছড়িয়ে দিয়ে দেশের সবচেয়ে বড় ট্রান্সপোর্ট প্রোভাইডারে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম