শেভরনের বৃত্তিপ্রাপ্তদের পাসের হার শতভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৮:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্যে বার্ষিক বৃত্তি প্রদান কর্মসূচির আওতায় শেভরন বাংলাদেশ বিবিয়ানা, জালালাবাদ এবং মৌলভীবাজার গ্যাসক্ষেত্র এলাকার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮৩ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিয়েছিল। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬৪ ভাগ ছাত্রী। এর মধ্যে  ৫৫ জন ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উচ্চতর গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ২০২১ সালের এসএসসি পরীক্ষার পাশের ফলাফল তুলনা করলে দেখা যায় জাতীয় ও সিলেট ডিভিশনের পাশের হার যথাক্রমে ৯৪ ভাগ এবং ৯৭ ভাগ। অন্যদিকে শেভরনের বৃত্তিপ্রাপ্তদের গড় পাশ হার ১০০ ভাগ।

সোমবার (১০ জানুয়ারি ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেভরন এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দু-দশক আগে শেভরন বাংলাদেশ অল্পকিছু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বৃত্তি দেওয়ার কর্মসূচি চালু করে। ছাত্র-ছাত্রীদের একাডেমিক মান উন্নয়নের সহায়তা ছাড়াও কোম্পানির মান সম্মত শিক্ষা সহায়তা উদ্যোগের উদ্দেশ্য হলো গ্যাস ফিল্ড এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নত করা। শিক্ষা বৃত্তি ছাড়াও স্কুলে অতিরিক্ত শিক্ষক নিয়োগ, কম্পিউটার ল্যাব স্থাপন, কোচিং, স্কুল ইউনিফর্ম, খেলার সামগ্রী, ফার্নিচার ইত্যাদি সহায়তা দিয়ে থাকে।

প্রসঙ্গত, বিবিয়ানা, জালালাবাদ এবং মৌলভীবাজার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে শেভরন বাংলাদেশ।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম