ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমি আয়োজিত ১৪৯তম ইন্টার্নশিপের সমাপনী অনুষ্ঠান ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। সভাপতিত্ব করেন আইবিটিআরএ’র প্রিন্সিপাল এস এম রবিউল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. শহীদুল হক খন্দকার। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯১ জন শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন।









