ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মার্চ ২০২২, ১৯:০৫আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৯:০৫

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং-২০২২ সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ভর্তি মেলা। রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য জানান, আইএসইউ মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি পড়াশোনা চলাকালীন পার্ট-টাইম এবং যোগ্য শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের পর চাকরির সুযোগ করে দিচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধপরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে আইএসইউ বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব, ক্লাব ইত্যাদি নিশ্চিত করেছে। আইএসইউ ’র ক্লাস কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

৬ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম। ১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে টিউশন ফি, সর্বনিম্ন ৩০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা। এছাড়াও থাকছে ইলেক্ট্রনিক গেজেটসহ আকর্ষণীয় উপহার।

অনুষ্ঠানে আরও ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (আইএসইউ), মো. লুৎফর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, অ্যাডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিনসহ প্রমুখ।

 

/আরকে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম