বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশন ব্যবহার করবে ডিজিগো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৭:০৫ আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:০৫

এখন থেকে দেশের শীর্ষস্থানীয় এইচআর সফটওয়্যার ‘ডিজিগো’-র ব্যবহারকারীরা বিকাশের ডিজিটাল পে-রোল সেবার মাধ্যমে তাদের কর্মীদের বেতন দিতে পারবেন। সম্প্রতি, ডিজিগো’র উদ্যোক্তা প্রতিষ্ঠান এসবিজনেস-এর সঙ্গে বিকাশের এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

বিকাশ-এর প্রধান কার্যালয়ে চুক্তি সই করেন সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিকাশ-এর হেড অফ পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম, সেবা প্ল্যাটফর্ম-এর অঙ্গপ্রতিষ্ঠান এসবিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট ইসা আবরারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিজিগো একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যাপ যা যেকোনও কোম্পানির এইচআর সংক্রান্ত সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান করে থাকে।

উল্লেখ্য, বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করে কর্মীদের সরাসরি বেতন-ভাতা দেওয়া জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় আট শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

/এফএ/
সম্পর্কিত
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
বিকাশেই খোলা যাবে আইডিএলসির এফডিআর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
সর্বশেষ খবর
খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেফতার ১
খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেফতার ১
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা
খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মাদক-মারধরের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-মাদক-মারধরের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি
মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি