আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রানার অটোমোবাইলস লি. নারী রাইডারদের নিয়ে ‘ব্রেক দ্য লিমিট’ র্যালির আয়োজন করে। গত শুক্রবার রানারের হেড অফিসে ছিল এই আয়োজন।
সোমবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের নানা প্রতিকূলতা পার করে ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অনেক নারী। তাদের এগিয়ে যাওয়ার সাহসিকতা ও অনুপ্রেরণাকে সমর্থন জানায় রানার। বর্তমানে রানারের স্কুটি ১১০, কাইট প্লাসসহ আরও কিছু মোটরসাইকেল নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। নারীদের ব্যক্তিগত যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে ও নিরাপদ সড়ক গড়তে এই র্যালির আয়োজন করা হয়।
আয়োজনের অংশ হিসেবে ছিল ফ্রি সার্ভিসিং সুবিধা ও উপহার।








