ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের হোটেল মম-ইনে এর আয়োজন করা হয়। সোমবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।
সম্মেলনে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মিফতাহ উদ্দীন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।
ব্যাংকের বগুড়া জোনপ্রধান মো. রেজাউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান, শাখার বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান এবং উপশাখা ইনচার্জরা অংশ নেন।









