১৩টি সুপারশপে ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০২২, ১৭:১০আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৭:১০

সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় গ্রাহকদের একটু বেশি লাভ দিতে উইকেন্ড অফার নিয়ে এলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এখন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার নির্দিষ্ট সুপারশপ থেকে কেনাকাটা করে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্টে করলে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

চলতি মাসের ১০ মার্চ থেকে শুরু হওয়া ‘নগদ’-এর এই উইকেন্ড অফারটি চলবে আগামী ২ এপ্রিল ২০২২ পর্যন্ত। যেখানে স্বপ্ন, ইউনিমার্ট, মীনা বাজার, আগোরা, আমান বিগ বাজার, প্রিন্স বাজার, ডেইলি শপিং, বিগ বাজার সুপার শপ, মেহেদী মার্ট, সানি মার্ট, দ্য বাস্কেট লিমিটেড, খুলশী মার্ট এবং শপিং ব্যাগ সুপার শপ-এর মতো এমন ১৩টি মার্চেন্ট থেকে গ্রাহকেরা কেনাকাটায় উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

অফারটির আওতায় উল্লিখিত মার্চেন্ট থেকে সপ্তাহের শেষে কমপক্ষে এক হাজার টাকা কেনাকাটা করে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন তাৎক্ষণিক এই ক্যাশব্যাক। এ ছাড়া সব শর্ত পূরণ করে পুরো অফারটি চলাকালে প্রতি মার্চেন্ট থেকে সর্বোচ্চ একবার এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটা শেষে ‘নগদ’ অ্যাপ অথবা *167# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে বিল পরিশোধ করলে এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন। অফারটি উপভোগ করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।  

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম