নবীনদের বরণ করলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৮:২৭আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮:২৭

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেমিস্টার ১-এর নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ইউনিভার্সিটি ক্যাম্পাস।

সকলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অ্যাডভাইজর মেজর জেনারেল (অব.) কাজী আশফাক আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর আবুল লাইস এমএস হক, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. হাবীবুল্লাহ, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. মুজাক্কেরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো. সুলতানুল ইসলাম।

নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে তাহসিনা তাসনিম বিন্তি, শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিবিএ ডিপার্টমেন্টের কৌশিক হাসান ও ইংরেজি বিভাগের নাজিফা তাবাসসুম সাইকি তাদের বক্তব্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

নবীনদের বরণ করলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান (ভারপ্রাপ্ত)। তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠান শেষ হয়।

বক্তারা শিক্ষার্থীদের সুনাগরিক হতে এবং নলেজ বেইজড সোসাইটি গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উৎসাহ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রামের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানটির শেষাংশে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বিষয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যালচারাল ক্লাবের উদ্যোগে ২২ মার্চ আয়োজিত আন্তঃকলেজ কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া গতবছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার দেওয়া হয়।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি