কক্সবাজারে কেএসআরএম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ মার্চ ২০২২, ০০:৩৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ০০:৩৬

কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম কেএসআরএম ইনডিপেনডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. ফকরুল আহসান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার  জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেইন, কেএসআরএমের পরিচালক (প্লান্ট) কমোডর (অব.) এমএস কবির, মহাব্যবস্থাপক (মার্কেটিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, ব্যবস্থাপক (ব্রান্ড) এসএম মাহমুদুল হাসান ও জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান-উল-হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. ফকরুল আহসান বলেন, ‘দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এ টুর্নামেন্টের আয়োজন করায় আমরা আনন্দিত। আমার বিশ্বাস এ ধরনের নিয়মিত আয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কেএসআরএমের পক্ষে কমোডর (অব.) এমএস কবির প্রধান অতিথি ও টুনার্মেন্ট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।

পরে র‌্যাফেল ড্র ও খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম