সহজে মশলা গুঁড়া করতে বাজারে এলো যমুনা মিক্সার গ্রাইন্ডার

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০২২, ১৩:১৬আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৩:১৬

সঠিকভাবে মশলা গুঁড়া করা অনেক কঠিন ও সময়সাপেক্ষ একটি কাজ। আর এই কঠিন কাজটি সহজ করতে হোম অ্যাপ্লায়েন্স সেকশনে যমুনা ইলেক্ট্রনিক্স যুক্ত করলো যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতার যমুনা মিক্সার গ্রাইন্ডার।

যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস করপোরেট হেড অফিসে জাঁকজমক এক আয়োজনের মধ্যে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের উপস্থিতিতে এই মিক্সার গ্রাইন্ডারগুলো মোড়ক উন্মোচন করা হয়।

আলট্রা সুপার ব্লেড টেকনোলজি ও ন্যাচারাল হেলথি ব্লেন্ডার প্রযুক্তি সমৃদ্ধ এই মিক্সার গ্রাইন্ডারে রয়েছে চারটি আকর্ষণীয় কালারের মডেল। ডিজাইনের দিক দিয়েও যমুনা ইলেক্ট্রনিক্সের এই মিক্সার গ্রাইন্ডারগুলো অতুলনীয়। চারটি মডেলের মধ্যে দুইটি মিক্সার গ্রাইন্ডার ৬৫০ ওয়াটের এবং অন্য দুইটি ৮৫০ ও অধিক শক্তিশালী ১০০০ ওয়াটের।

শক্তিশালী ব্লেড সমৃদ্ধ যমুনা ইলেক্ট্রনিক্সের এই মিক্সার গ্রাইন্ডার দ্বারা নিত্যদিনের প্রয়োজনীয় মশলা, চালের গুঁড়া, মাংসের কিমা, চাটনি ইত্যাদি তৈরি করা যায় স্বল্প সময়ে চোখের পলকেই।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম জানান, যমুনা ইলেকট্রনিক্সের অন্যান্য পণ্যের মতো এই মিক্সার গ্রাইন্ডারেও গ্রাহকদের কথা মাথায় রেখে গুণগত মানের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। গুণগত মানের ভিত্তিতে মিক্সার গ্রাইন্ডারটির বাজার মূল্য গ্রাহকদের সাধ্যের মধ্যেই থাকবে।

গ্রাহকদের জন্যে যমুনার এই আকর্ষণীয় মিক্সার গ্রাইন্ডার সারাদেশে ছড়িয়ে থাকা যমুনা ইলেকট্রনিক্সের সকল প্লাজা, ডিলার শোরুম ও অনলাইনে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম