ঝিনাইদহে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ২০:২২আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২০:৩৭

সারা দেশে অল্টারনেট ব্যাংকিং চ্যানেল নেটওয়ার্ক সম্প্রসারণের কৌশল ও পরিকল্পনার অংশ হিসেবে ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং সম্মেলন করেছে ব্র্যাক ব্যাংক। গত ২৬ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এজেন্ট পার্টনার, এজেন্ট ফিল্ড অফিসার, এজেন্ট রিলেশনশিপ অফিসার, ব্র্যাঞ্চ অফিসার, ব্র্যাঞ্চ নেটওয়ার্ক ও এসএমই ব্যাংকিং কর্মকর্তারা সম্মেলনের আলোচনায় অংশ নেন। এজেন্ট ব্যাংকিং খাতের অবস্থা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সেগুলো উত্তরণের উপায় নিয়ে নানান তথ্য তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং টিম মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেন।

সম্মেলনে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক বৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়, যাতে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অর্থনীতির মূলস্রোতে নিয়ে এসে জাতীয় উন্নয়নে অবদান রাখা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, ঝিনাইদহ শাখার ম্যানেজার সঞ্জয় কুমার, রিজিয়নাল কো-অর্ডিনেটর মাহবুবুল আলম, এজেন্ট ব্যাংকিং খুলনা রিজিয়নের টিম লিডার মো. নূর হোসেন এবং ঝিনাইদহের টিম লিডার সুমন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

 

 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম