ইফতারে প্রচুর তরলজাতীয় খাবার, ফলমূল ও বাসায় তৈরি সহজপাচ্য খাবারের সঙ্গে ভিন্ন মাত্রা যোগ করতে পারে নুডলস। এক্ষেত্রে মি. নুডলসের ম্যাজিক মাসালা, চিকেন অথবা স্টিক নুডলস দিয়ে পছন্দ অনুযায়ী সহজেই বানিয়ে ফেলা যায় স্পেশাল আইটেম। পরিবারের সবাই মিলে ইফতারে এটি হয়ে ওঠে বেশ উপভোগ্য।
মি. নুডলস ইফতারে পরিতৃপ্তির সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে। কারণ এতে আছে ভিটামিন বি২-এর ফর্টিফিকেশন।
গ্রীষ্মের তাপদাহে সারাদিন রোজা রাখার ফলে ক্লান্তি, অবসাদ কিংবা পানিশূন্যতা হওয়া স্বাভাবিক। তাই এ সময় সুস্থ থাকতে পুষ্টিকর, সহজপাচ্য ও স্বাস্থ্যকর ইফতারি গ্রহণ গুরুত্বপূর্ণ। সারাদিন রোজা রেখে খালিপেটে থাকার পর ইফতারে ভাজা-পোড়া খাবার গ্রহণের ফলে অ্যাসিডিটি বাড়তে পারে। এ কারণে রোজাদাররা বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন। তাই যতদূর সম্ভব বাইরের ভাজা-পোড়া খাবার এড়িয়ে ঘরে বানানো খাবারেই ইফতারে বৈচিত্র্য আনা প্রয়োজন। সেক্ষেত্রে বেছে নেওয়া যায় মি. নুডলস।









