ঢাকায় ইয়ুথ বাংলার তরুণ উদ্যোক্তা মেলা 

প্রেস রিলিজ
১৮ এপ্রিল ২০২২, ১১:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:৩৯

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী তরুণ উদ্যোক্তা মেলা চলছে ঢাকার গুলশান শুটিং ক্লাবে। বাংলা নববর্ষের দিনে (১৪ এপ্রিল) শুরু হওয়া এই ব্যতিক্রমী মেলা শনিবার রাতে শেষ হয়েছে। গতকাল রবিবার (১৭ এপ্রিল) এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে আনুষ্ঠানিক আয়োজনের সমাপ্তি ঘটে। 

আয়োজকরা জানান, মেলাটি মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত। মেলায় হস্তশিল্প, কারুকার্য, হাতে বানানো পোশাক, শিশুদের পোশাক, হোম মেইড ফুড, জুয়েলারি সামগ্রী, অর্গানিক পণ্য, ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা বসে। মেলায় ২৫টিরও বেশি ক্যাটাগরির পণ্য নিয়ে ৭০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। 

গত বৃহস্পতিবার অভিনয়শিল্পী দিলারা জামান ও ডলি জহুরকে সঙ্গে নিয়ে মেলার উদ্বোধন করেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সীমা হামিদ। তখন উপস্থিত ছিলেন দেশবরেণ্য আবৃত্তিকার শিমুল মোস্তফা, অভিনয়শিল্পী ও পরিচালক সালাহ উদ্দিন লাভলু, ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের প্রেসিডেন্ট মুনা চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আমান রেজা, সংগঠনের ইভেন্ট অর্গানাইজার কমল চৌধুরীসহ এক একঝাঁক অভিনয় ও সংগীতশিল্পী।

মেলার আয়োজন প্রসঙ্গে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ বলেন, ‘আমরা চাই আমাদের যুবক-তরুণেরা চাকরি করবে না, তারা চাকরির পেছনে ছুটবে না। তারা অন্যদের চাকরি দেবে, উদ্যোক্তা হবে। সে লক্ষ্যেই ইয়ুথ এন্টারপ্রেনাল ফেস্টিভালের আয়োজন করে আসছে আমাদের সংগঠন।’ 

সীমা হামিদ বলেন, ‘তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ ধরনের মেলা তরুণদেরকে তাদের নিজেদের প্রতি আস্থা তৈরি করতে এবং তাদের আগামী দিনের ভবিষ্যতকে আরও শক্তিশালী করে একটা উন্নত দেশ গড়ার লক্ষে পৌঁছে দেবে বলে আমরা আশা করছি।’ 

সংগঠনটির সভাপতি মুনা চৌধুরী বলেন, ‘এ মেলাটি তরুণ প্রজন্মের প্রতিভাবান নারী উদ্যোক্তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।’ 

সংগঠনের সাধারণ সম্পাদক চিত্রনায়ক আমান রেজা বলেন, ‘ইয়ুথ বাংলার আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এই মেলা। উদ্যোক্তা ও ভোক্তাদের আনাগোনায় মুখরিত মেলাটি দারুণভাবে সফল করায় সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম