সিআইইউতে ইন্টার্নশিপ বিষয়ক অনুষ্ঠান ‘ইউ-সাক্সিড’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ১৭:৩৯আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭:৫৮

সফল ইন্টার্নশিপের বিভিন্ন দিক নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ‘ইউ-সাক্সিড’। সম্প্রতি যৌথভাবে এর আয়োজন করে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং সিআইইউর এইচ আর এম সোসাইটি। সোমবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের কাজের ধরণ, দক্ষতা বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতাসহ একাধিক বিষয় তুলে ধরেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের কর্মকর্তারা। এ সময় তারা প্রতিষ্ঠানটির ‘ইউ-সাক্সিড’ শীর্ষক তিন মাসের ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপের মাধ্যমে সিআইইউ’র শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরির কথা তুলে ধরেন। পাশাপাশি ইন্টার্নশিপের সঙ্গে যুক্ত কর্মক্ষেত্রের পরিবেশ ও নেটওয়ার্কিংসহ একাধিক বিষয়ে ছাত্র-ছাত্রীদের ধারণা দেন। 

অনুষ্ঠানে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অব ইম্পেরিয়াল ব্রোকারেজ মিসবাহুস সুয়ালাহিন সিদ্দিকী, হেড অব প্রিভিলেজড ব্রোকারেজ মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সিফাত বিনতে জামান, তাসকিন আহমেদ, রিসার্চ অ্যাসোসিয়েট অনিক মাহমুদ ইবনে আনোয়ার, সিআইইউ’র এইচ আর এম সোসাইটি সংগঠনের ফ্যাকাল্টি-ইন-চার্জ প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান, সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষক প্রভাষক মুজদালিফা আনজুম প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম