যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস-এর নতুন হেড অব সেলস হিসেবে যোগ দিয়েছেন মো. শাহ আলম খান। তিনি এর আগে মিনিস্টার লিমিটেডের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
শাহ আলম রয়েল রোডস ইউনিভার্সিটি অব কানাডা থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করে পি অ্যান্ড নেডলয়েড এ কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে তিনি এক্সন করপোরেশন, এপিএল প্রাইভেট লিমিটেড, গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, ওয়াল্টন গ্রুপ, মিনিস্টার লিমিটেডে দায়িত্ব পালন করেন।
যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে শাহ আলম জানান, তিনি উন্নত পদ্ধতিতে পণ্য বিতরণ, বিন্যাস এর কাজ করবেন। এ ছাড়া যমুনা ইলেকট্রনিকসের পণ্য পরিচিতি, কর্মীদের কর্মদক্ষতা, কাজের দ্রুততা ইত্যাদি বিষয়ের উন্নতিতে কাজ করে যাবেন।









