ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম অফিস প্রধান (চলতি দায়িত্ব) আরিফ হোসাইন খান। এতে সভাপতিত্ব করেন আইবিটিআরএ’র প্রিন্সিপাল এস এম রবিউল হাসান।
অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ এবং চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নূরুল হোসাইন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে সারা দেশে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।









