প্রাইম ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। ২৯৩ জন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র বিশ্লেষক, নিরীক্ষক, পর্যবেক্ষক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. শরীফ এম এন ইউ ভূইঁয়া, সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ সভায় উপস্থিত ছিলেন।
শেয়ারহোল্ডারদের ২০২১ সালের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, একই সঙ্গে পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণ, পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ, বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নিরীক্ষক এবং কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
বিজ্ঞপ্তি









