পঞ্চগড়-দিনাজপুরে বই পড়ার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের পাশে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মে ২০২২, ২০:০৭আপডেট : ১৯ মে ২০২২, ২০:১৮

দেশের অন্যান্য জেলার মতো পঞ্চগড় ও দিনাজপুরের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যস্ততা গড়ে তুলতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়, হাজী ছফির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয় এবং দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।  

সম্প্রতি পঞ্চগড় ও দিনাজপুরের জেলা শিল্পকলা একডেমিতে পৃথক দুটি অনুষ্ঠানে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এবং দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী নিজ নিজ জেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় আরও ছিলেন বিকাশের ইভিপি এবং হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া এবং পরিচালক শামীম আল মামুন।

সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। বিকাশ এ পর্যন্ত এ বছরের ৪০ হাজারসহ আড়াই লাখের বেশি বই দিয়েছে এই কার্যক্রমে। সারাদেশের ৪০০টি স্কুলে বইগুলো বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৪৪ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের মধ্যে এটি সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী রয়েছে।

 

/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম