নতুন রূপে ক্লেমন ড্রিংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ মে ২০২২, ১৮:২৫আপডেট : ২৭ মে ২০২২, ১৮:২৫

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক-ক্লেমন। ২০০৮ সালে ক্লেমন পথচলা শুরু করে এবং তখন থেকেই বিদেশি স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। ক্লেমনের রিয়েল লেমনের রিফ্রেশিং স্বাদের জন্য ঘরে, বাইরে, শহরে কিংবা গ্রামে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের পছেন্দের একটি ব্র্যান্ড। 

ক্লেমনের স্বতন্ত্র বৈশিষ্ট্য ক্লিয়ারলি লেমনি টেস্ট, যা ভোক্তাদের মাঝে তুমুল জনপ্রিয়। তাই দেশের সেরা লেমনি ড্রিংক ক্লেমন তার এই বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই সম্প্রতি নিয়ে এসেছে দারুণ একটি থিমেটিক টিভি বিজ্ঞাপন। ‘কাছে, দূরে রোদ্দুরে কুল থাকে মন, ক্লিয়ারলি লেমন স্বাদে সাথে আছে ক্লেমন’—শ্রুতিমধুর একটি জিংগেলের সঙ্গে দেখিয়েছে কীভাবে যেকোনো জায়গায়, যেকোনো সময় ক্লেমন আমাদের সাথে মিশে আছে।

বিজ্ঞাপনটি এখন টিভির সবগুলো চ্যানেলে প্রচারিত হচ্ছে এবং ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই টিভি বিজ্ঞাপনকে কেন্দ্র করে ডিজিটাল মিডিয়ায় আরও কিছু প্রমোশনাল কনটেন্ট প্রকাশিত হয়েছে। এছাড়া পোস্টার, প্রেস অ্যাড, বিলবোর্ড, শপ সাইন, স্টিকার ইত্যাদি প্রকাশ পেয়েছে। ক্লেমন এই সুন্দর বিজ্ঞাপন এবং অন্যান্য সাপোর্টিং কনটেন্ট দিয়ে ক্রেতাদের কাছে ক্লিয়ার লেমনি ড্রিংক হিসেবে নিজেদের তুলে ধরেছে। 

গত ২২ মে রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে জনপ্রিয় ড্রিংক ক্লেমন-কে নতুন রূপে, দেশের সেরা ক্লিয়ারলি লেমনি ড্রিংক হিসেবে লঞ্চ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারস গ্রুপের এমডি ও সিইও জনাব সৈয়দ আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম